কমিউনিটি সম্পৃক্ততা, সংগঠন এবং তরুণ নেতৃত্বে জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের মিশিগান ডেমোক্রেটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তাহমিদ চৌধুরী। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিশিগানের ওয়ারেনে আয়োজিত ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট এবং ওয়াশটেনো কাউন্টির প্রসিকিউটর এলি সাভিত তাহমিদ চৌধুরীর হাতে পুরস্কারটি তুলে দেন। এ সময় ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার, মিশিগান ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের মেজরিটি লিডার উইনি ব্রিংকসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাহমিদ চৌধুরী দীর্ঘদিন ধরে মিশিগানের ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট এবং ম্যাকম্ব কাউন্টির বিভিন্ন নাগরিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। মূলত কমিউনিটি আউটরিচ, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণ সমাজকে সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তাহমিদ চৌধুরী বলেন, এই সম্মাননা শুধু তার একার নয়, বরং যারা মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি নেতা হিসেবে তাকে পথচলায় সহযোগিতা করেছেন, এটি তাদের সবার অর্জন। মানুষের সেবা করা এবং তাদের কথা শোনার লক্ষ্য নিয়ে সামনের দিনগুলোতে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বিএএম) প্রেসিডেন্ট জাবেদ চৌধুরী ও উপদেষ্টা সুমন কবির উপস্থিত ছিলেন। তাহমিদ চৌধুরী তার এই প্রাপ্তির জন্য মিশিগান ডেমোক্রেটিক পার্টি ও ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের আঘাতে নিজের মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে…
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গুলশান-২ এলাকার একটি বাসা…
যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস…
নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য…
নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই…
This website uses cookies.