ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাজমিন হত্যা: কক্সবাজারের হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও ‘প্রজাতন্ত্র’ ধারণার ঐতিহাসিক পর্যালোচনা নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি নাটকের নকল: অভিযোগ সৌদিগামী ১০৭ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী জুলাই জাতীয় সনদের এক বছর: রাজনৈতিক সমঝোতায় এখনো রয়ে গেছে মতপার্থক্য নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান ও কিংসের জয়যাত্রা অব্যাহত বিএনপির অঙ্গসংগঠন পুনর্গঠনে ক্লিন ইমেজের নেতৃত্বের খোঁজে হাইকমান্ড রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, মিলছে না যোগ্যতার কাজ

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে মো. রাব্বী (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ নৃশংস ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

নিহত রাব্বী মাসকান্দা এলাকার হাই স্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকান চালাতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ রাব্বীর ওপর অতর্কিত হামলা চালায়। রাব্বী জীবন বাঁচাতে দৌড়ে একটি দোকানের ভেতর আশ্রয় নিলেও হামলাকারীরা তাকে অনুসরণ করে ভেতরে ঢুকে পড়ে। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও জানান, নিহতের প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হত্যাকাণ্ডের ঘটনায় সাব্বির ও তার ভাই জড়িত। পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬