আবারও রিমান্ডে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন
মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার, আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত মেনন ও ইনুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ২৫ আগস্ট উত্তরা থেকে ডিবি পুলিশের একটি টিম হাসানুল হক ইনুকে গ্রেফতার করে। উভয়কেই গ্রেফতারের পর বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
নিপীড়নের বিরুদ্ধে ছাত্রসমাজের এই আন্দোলন এবং আনোয়ার হোসেন পাটোয়ারীর হত্যাকাণ্ড এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য শেখ শরীফুল আলমসহ বেশ কয়েকজন ২০…
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে অস্থিরতা কাটছে না। বিইআরসি নির্ধারিত দামের তোয়াক্কা না করে…
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…
সৌদি আরবে হামলার ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার…
রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে রিনা রানী দাস নামের…
This website uses cookies.