Header Premium (728×90)

Categories: জাতীয়

চুয়েটে ২০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য, অসুস্থতায় মধ্যরাতে ডাকলেন অ্যাম্বুলেন্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য ভবনে দীর্ঘ ২০ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন উপাচার্য শেখ শরীফুল আলমসহ বেশ কয়েকজন। অবরুদ্ধ অবস্থায় থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে সোমবার মধ্যরাতে জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। চুয়েটের চিকিৎসকরা ভবনের ভেতরে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।

উপাচার্য শেখ শরীফুল আলম জানিয়েছেন, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। ভবনে ঘুমানোর মতো কোনো জায়গা নেই এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় তারা চরম কষ্টে সময় পার করছেন। সোমবার দিবাগত রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ পরিস্থিতির কথা জানান। এর আগে সোমবার সকাল ৮টার দিকে ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে ২১ দিন পর উপাচার্য নিজের দপ্তরে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে অধ্যাপক আরাফাত রহমান, কয়েকজন সাবেক ছাত্র ও বহিরাগতরা উপস্থিত ছিলেন।

উপাচার্যের প্রবেশের প্রতিবাদে শিক্ষার্থীরা তাকে চুয়েট ত্যাগ করার জন্য দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে উপাচার্য ভবন ত্যাগ না করায় শিক্ষার্থীরা ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। দিনভর শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং তাকে প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এগিয়ে এলে তারা ‘অনলাইন ভিসি, অনলাইন ভিসি’ ও ‘যেই ভিসি ছাত্র মারে, সেই আমার না’ বলে স্লোগান দিতে থাকেন।

চুয়েট সূত্র জানায়, সোমবার বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য ও তার সঙ্গীদের জন্য খাবার পাঠানো হয়েছিল। তবে রাতে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে উপাচার্য নিজেই অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের সহায়তা চান। রাত ২টার দিকে শিক্ষার্থীদের পাহারায় চিকিৎসকরা ভবনে প্রবেশ করেন। এর আগে রাউজানের সহকারী কমিশনার (ভূমি) উপাচার্য ভবনের বিদ্যুৎ ও পানির লাইন সচল করার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার বিকেলে রাউজানের মদুনাঘাটসহ বিভিন্ন স্থানে উপাচার্যের সমর্থকরা তাদের বাসে হামলা চালিয়েছে। এতে বাস ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এছাড়া অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল, নতুন ভিসির পদত্যাগ ও শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে সাবেক চুয়েটিয়ানরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সোনালী ব্যাংকের এটিএম, কার্ড…

8 minutes ago

প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন: রাষ্ট্রপতি

প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তিনি নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি…

35 minutes ago

আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার মূল্য এখানে প্রকাশিত হয়েছে।

1 hour ago

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত

রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা অন্তত ২০ জন বাংলাদেশি রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায়…

1 hour ago

হুতিদের হামলায় সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক…

2 hours ago

প্রধানমন্ত্রীর কাছে সুখবর পেলেন দুই হাতহীন আলতাফসহ তিন উদ্যোক্তা

জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। নিজের…

2 hours ago

This website uses cookies.