Header Premium (728×90)

সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম সেবা, কার্ড সার্ভিস এবং অনলাইন ব্যাংকিংসহ সব ধরনের ডিজিটাল ও আর্থিক লেনদেন টানা দুই দিন বন্ধ থাকবে। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই সময়সূচী অনুযায়ী কার্যক্রম বন্ধ রাখার অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বুধবারের এক সার্কুলার অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের মানোন্নয়নের কাজ চলবে। এই নির্দিষ্ট সময়ে গ্রাহকরা ব্যাংকটির অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ এবং কার্ডের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না।

তবে আপগ্রেডেশনের কাজে কোনো কারিগরি জটিলতা না দেখা দিলে, ১৭ অক্টোবর শনিবার ব্যাংকটির শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকার সুযোগ থাকবে। উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও বিশেষ প্রয়োজনে শনিবার সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, একই কারণে এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক (বর্তমানে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক) ৮৪ ঘণ্টা ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেন বন্ধ রাখার অনুমোদন পেয়েছে। ব্যাংক দুটির কার্যক্রম আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ রাখার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল

বাংলাদেশ সফরের প্রস্তুতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন দিনের পরিবর্তে এখন…

19 minutes ago

প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…

58 minutes ago

সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…

1 hour ago

সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে

দীর্ঘ বিরতির পর রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।…

2 hours ago

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…

3 hours ago

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

3 hours ago

This website uses cookies.