ওয়েস্ট ইন্ডিজের আসন্ন বাংলাদেশ সফরসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা এখন দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরের শুরুতে তারা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ও আউটারে টানা দুই দিন অনুশীলন করবে। এরপর প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তারা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে যাবে। পরিবর্তিত সূচি অনুযায়ী প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ অক্টোবর।
প্রস্তুতি ম্যাচ শেষে দলটি আরও তিন দিন অনুশীলন করবে। এরপর ২৮ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আসন্ন এই টেস্ট সিরিজটি ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমানে এই চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ চতুর্থ এবং ওয়েস্ট ইন্ডিজ অষ্টম অবস্থানে রয়েছে।
ইতিমধ্যেই এই সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান দুর্দান্ত ফর্মে থাকা শাই হোপকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া পেসার আলজারি জোসেফও দলের বাইরে রয়েছেন।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…
যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…
This website uses cookies.