সারাদেশে শারদীয় পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা প্রদান করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে ইতিমধ্যে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পূজার দাওয়াত গ্রহণ ও শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংকালে নাহিদ ইসলাম ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রত্যেকে যার যার ধর্ম নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পালন করবে। সাধারণত পূজা এলেই নিরাপত্তার প্রসঙ্গটি বড় হয়ে সামনে আসে। তবে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হওয়া প্রয়োজন, যেখানে নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদা করে ভাবতে হবে না। যেহেতু নিরাপত্তা দেওয়ার প্রশ্ন উঠছে, তার অর্থ মানুষের মনে একধরনের আশঙ্কা রয়ে গেছে। সেই আশঙ্কামুক্ত পরিবেশে যেন সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সেটাই প্রত্যাশা।
একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জাতীয় কিংবা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশে কোনো ধরনের বিভাজন বা পার্থক্য থাকবে না। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যদি কোনো ধরনের বৈষম্যের সম্মুখীন হন, তবে এনসিপি তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁতারা চালাতে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম নানাভাবে তৎপর হয়ে ওঠে। এই বিষয়ে দেশের প্রতিটি মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সম্প্রীতি বিনষ্টকারীদের উদ্দেশ্য কখনোই সফল হবে না বলেও মন্তব্য করেন নাহিদ।
অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বক্তব্য দেন। তিনি বলেন, দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আলাদা কেউ নন; তারা সবাই এই ভূখণ্ডেরই নাগরিক। কোনো ভেদাভেদ না রেখে সবাইকে একসঙ্গে মিলেমিশে বসবাস করতে হবে এবং যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে।
দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…
কলকাতার তোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫…
বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…
This website uses cookies.