স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল সংযোগ দেওয়ার প্রযুক্তি স্টারলিংক মোবাইল সেবা নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রচলিত মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা কাটিয়ে দুর্গম এলাকায় যোগাযোগের সুযোগ থাকায় সেবাটির সুবিধা ও খরচ নিয়ে কৌতূহল বাড়ছে।
প্রাথমিক অফার অনুযায়ী, বাংলালিংকের নির্দিষ্ট কিছু ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে এই সুবিধাটি অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া যাবে। অফারের প্রথম মাসে বাংলালিংকের যেকোনো ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাক ব্যবহার করলেই স্টারলিংক মোবাইল সুবিধাটি বিনা মূল্যে উপভোগ করা সম্ভব।
পরবর্তী মাস অর্থাৎ দ্বিতীয় মাস থেকে নির্দিষ্ট কিছু মাসিক ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গেই এ সুবিধা সীমাবদ্ধ থাকবে। এছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারের জন্য প্রতি মাসে পাঁচটি খুদে বার্তা বা এসএমএস বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এই সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা কোনো স্যাটেলাইট ডিশ বা সংযোগযন্ত্র কেনার প্রয়োজন হবে না। তবে স্টারলিংক মোবাইল সেবার জন্য আলাদা কোনো মাসিক মূল্য বা সব প্যাকের বিস্তারিত দাম এখনো প্রকাশ করা হয়নি। তাই সুনির্দিষ্ট খরচের তথ্য জানতে গ্রাহকদের বাংলালিংকের হালনাগাদ প্যাক ও অফারগুলো যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাহকদের মনে রাখতে হবে, স্টারলিংক সুবিধাটি অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া গেলেও সংশ্লিষ্ট ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাকের নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।
বরগুনার তালতলী উপজেলার নদ-নদী, সাগর ও ম্যানগ্রোভ ঘেরা সৌন্দর্যমণ্ডিত ‘নিদ্রার চর’ পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয়…
জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপে অনিয়মের অভিযোগে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির…
মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল…
ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ জন ভক্ত নিহত হয়েছেন।…
সৌদি আরবের নাজরান এলাকায় একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সৌদি…
ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে ইসরাইলকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।…
This website uses cookies.