জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। পা দিয়ে লিখতে শিখে পড়াশোনা শেষ করে তিনি নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তুলেছেন একটি বিদ্যালয়। নরসিংদীর পাঁচদোনায় ২০০৭ সালে প্রতিষ্ঠিত 'প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল'-এ বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে এবং ১০ জন শিক্ষক কর্মরত আছেন। আলতাফ হোসেন পা দিয়েই লেখালেখির পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।
বুধবার রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলতাফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বুয়েট থেকে পাস করে সরকারি চাকরির সুযোগ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো ভোলার রেজাউল কিবরিয়া বাবুল। তাঁদের জীবনসংগ্রাম ও সমাজের কল্যাণে পরিচালিত ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আলতাফ হোসেনের বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের আশ্বাস দেওয়া হয়। এছাড়া অন্য দুই উদ্যোক্তার কাজের প্রসারেও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।'
নায়লা শারাফ বুয়েট থেকে পড়াশোনা শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী এবং পরবর্তীতে জনতা ব্যাংকে কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও তিনি সরকারি চাকরিতে যোগ না দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদানের পথ বেছে নিয়েছেন। গত সাত বছর ধরে তিনি নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং নিজেই ডিজিটাল কনটেন্টসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তৈরি করে পাঠদান সহজ করছেন।
অন্যদিকে, ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুল মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে ব্যক্তিগত অর্থ ও শ্রমে হাজার হাজার গাছ লাগিয়েছেন। পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তুলে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন সড়কের পাশে রোপণ করেছেন তিনি, যা এখন পথচারীদের ছায়া দিচ্ছে। প্রধানমন্ত্রী তিনজনের উদ্যোগকে উৎসাহ দিয়ে বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের কাজ অন্যদের উৎসাহিত করবে।
কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সোনালী ব্যাংকের এটিএম, কার্ড…
প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তিনি নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি…
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার মূল্য এখানে প্রকাশিত হয়েছে।
রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা অন্তত ২০ জন বাংলাদেশি রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায়…
ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক…
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে দুই রুমমেটের দ্বন্দ্বের জের ধরে শাহাবুর হোসেন জয় নামে এক শিক্ষার্থীকে…
This website uses cookies.