Header Premium (728×90)

অপরাধ

কুষ্টিয়াতে চাচির চল্লিশা নিয়ে দ্বন্দ্বে হামলায় নিহত ১, আহত ৭

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়ায় স্বজনদের হামলায় বকুল বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত বকুল হাতিয়া গ্রামের মৃত আফতাব বিশ্বাসের ছেলে।

নিহতের চাচাতো ভাই আহত নিয়াজি খান জানান, গত বৃহস্পতিবার তার চাচি জাহানারা খাতুন মারা যান। শনিবার কুলখানির আয়োজন করা হয়। এই আয়োজনের রান্না ও দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে আরেক চাচাতো ভাই শিপন বিশ্বাসের সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সন্ধ্যার পরে আমরা কয়েকজন বাড়ির সামনে বসেছিলাম। এসময় শিপন বিশ্বাসসহ ২০-২৫ সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় বকুলসহ ৮ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে বকুল মারা যায়।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান বকুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামাজিক দ্বন্দ্বে স্বজনদের হামলায় বকুল নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বকুল হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Md Akash Hossain

Recent Posts

দিল্লিতে নেহা বোরা মুক্ত, অভিজিৎ দিপকের অবস্থানের ব্যাখ্যা চায় সিজেপি

আইনগত প্রক্রিয়া শেষে আইসা সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ…

18 minutes ago

খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী?

ফেনীর আবাসিক হোটেলে ভেজাল মধু তৈরির ঘটনার প্রেক্ষিতে ড. আফিফা খাতুন মধুর বিশুদ্ধতা যাচাইয়ের বৈজ্ঞানিক…

38 minutes ago

মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ

রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন কোচ হোসে মরিনহো।…

50 minutes ago

রমনা কালীমন্দিরে রিজভী: সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে

রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার…

1 hour ago

ইস্তাম্বুলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত ৪

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় চারজনের প্রাণহানি ঘটেছে। ১৯৪২ সালের পর শহরটিতে…

1 hour ago

দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন

টেলিভিশন থেকে তিন-চার বছরের বিরতির পর স্টার প্লাসের ‘সায়োনি’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন রশমি…

2 hours ago

This website uses cookies.