ভারতে লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আটক করার পর মুক্তি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারা অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে একই সাথে আটক হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভিন্ন আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় পদক্ষেপ গ্রহণ করে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার প্রস্তুতি চলছে।
এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বর্তমান অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাঁর দল। সংগঠনটির দাবি, পুলিশ তাঁকে কোনো অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখেছে। দিপকের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলানো সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডে এএনআইকে জানান, আটক করার পর আট ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও দিপকে কোথায় আছেন তা দলের সদস্য বা আইনজীবীদের জানানো হচ্ছে না। এমনকি কোন অভিযোগে তাঁকে হেফাজতে নেওয়া হলো, সে বিষয়েও পুলিশ স্পষ্ট করে কিছু বলছে না এবং তাঁর সাথে কাউকেই যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না।
ঘটনার পটভূমিতে জানা যায়, নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ শীর্ষক একটি মিছিল কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজিৎ দিপকে। শুক্রবার বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দিনের শুরুতেই দিল্লি পুলিশ দিপকের বাড়িতে নোটিশ পাঠায় এবং প্রতিবাদ সমাবেশ আয়োজনে নিষেধাজ্ঞা দেয়। এরপর করোলবাগের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে দিপকেকে তুলে নিয়ে যায় পুলিশ। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিজেপি নেতাকে আটক করা হলো। কর্মসূচি পালন ঘিরে একই সময়ে কনট প্লেসে জড়ো হওয়া বিশাল জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী।
একই দিনে আইসা নেতা নেহা বোরাকেও যন্তর মন্তরের কাছ থেকে আটক করে দিল্লি পুলিশ। এর আগে গত ১০ অক্টোবরও তাঁকে একবার আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বর্তমানে পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।
তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামারুল আরেফিনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের…
বাংলা পঞ্জিকার তিথির বিশেষ বিন্যাসে এবার দুই দিনে পড়েছে মহাসপ্তমী। রবিবার সূর্যোদয়ের পরও সপ্তমী তিথি…
বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও যন্ত্রপাতি স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে মেসার্স উইলিয়ামস সোয়েটার্স লিমিটেড…
কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় টুপটুপ রিসোর্টের মালিক মো. তানভীরসহ ২৩ জনের বিরুদ্ধে…
ছুটি কাটাতে কক্সবাজারের ইনানীতে গিয়ে রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ যশোরের মণিরামপুরের নাহিদুর রহমান, তার…
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তার দেশ বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না।…
This website uses cookies.