মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই নিহত
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে সিমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে বড় ভাই কাজল মিয়া নিহত হয়েছে।
শুক্রবার(৪ এপ্রিল)উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের পূর্ব মজিতপুর(গুইলেরটেক)গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া মৃত আছির উদ্দীন এর বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানান,পূর্ব মজিতপুর(গুইলেরটেক) গ্রামের বাসিন্দা ছোট ভাই বাদল মিয়ার সাথে বড় ভাই কাজল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।শুক্রবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তর্কের এক পর্যায়ে ছোট ভাই বাদল মিয়া বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মনোহরদী থানার উপপরিদর্শক(এসআই)মেহেদী হাসান জানান,পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে এবং মূল আসামীদের গ্রেপ্তার ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের বিতর্কিত মন্তব্যের পর ব্রাজিল ও আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা…
চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত সন্ত্রাসী রায়হান আলমকে ধরতে নোয়াখালীতে অভিযান চালিয়েছে পুলিশ। বাড়ি ঘিরে ফেলার পরও…
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী।
জুলাই আন্দোলনে শহীদ হওয়া সাত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আগামীকাল গোলাপগঞ্জ যাচ্ছেন জাতীয় নাগরিক…
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে দেখা যেতে পারে নতুন সিনেমা 'গুলশানের চামেলি'-তে। সিনেমাটিতে তিনি…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য ৮ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা অনিবার্য…
This website uses cookies.