Header Premium (728×90)

অপরাধ

ফেনী ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক ২ নেতা গ্রেফতার।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

ফেনীফুলগাজীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ফুলগাজী সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে সবুজ (৩১) ও আক্কাস উদ্দিন ওরফে আকাশ (৩৩) নামে দুজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

তাঁরা দুজনে উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা, ৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকা থেকে তাঁদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ফুলগাজী থানার উপপরিদর্শক
(এসআই) মোঃ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শহীদুল ইসলাম ওরফে সবুজ ও একই গ্রামের মোঃ আক্কাস উদ্দিন ওরফে আকাশ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

এসময় তাদের দেয়া তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল কালাম জানান, মাদক ব্যবসার অভিযোগে শহীদুল ইসলাম ওরফে সবুজকে ৩ বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে, বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের কোন সদস্যপদে নেই।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন তাঁদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।

তিনি আরো বলেন, শহীদুল ইসলাম ওরফে সবুজের বিরুদ্ধে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে, বৃহস্পতিবার দুপুরে দুই আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Md Omor Sunny

Recent Posts

গোলাপগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের পাশে এনসিপির শীর্ষ নেতারা

জুলাই আন্দোলনে শহীদ হওয়া সাত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আগামীকাল গোলাপগঞ্জ যাচ্ছেন জাতীয় নাগরিক…

1 minute ago

নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে আইনজীবীর চরিত্রে বাঁধন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে দেখা যেতে পারে নতুন সিনেমা 'গুলশানের চামেলি'-তে। সিনেমাটিতে তিনি…

59 minutes ago

পিএসসির ৮ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য ৮ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা অনিবার্য…

60 minutes ago

আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান

আগামী শনিবার (১ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে দলটি। গুলশানে দলের…

1 hour ago

বসুন্ধরার চার ফুটবলারসহ পাঁচজনকে দলে নিল মোহামেডান

নতুন মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধারে বড় বাজেটের দল গড়ছে মোহামেডান। কিংসের চার ফুটবলারসহ জাতীয় দলের…

2 hours ago

পাবনায় কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত, আতঙ্ক

পাবনা শহরের লস্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত…

2 hours ago

This website uses cookies.