কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে টেকনাফের শাহপরী দ্বীপের নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় একটি বস্তা পাওয়া যায়। বস্তাটি উদ্ধার করে ভেতরে ৫০ হাজার পিস ইয়াবা শনাক্ত করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১…
রাজধানীর খিলগাঁওয়ে বৈঠক শেষে সাতটি ইসলামী দল নিয়ে ‘সমমনা ইসলামী জোট’ গঠনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা…
হঠাৎ অসুস্থ বোধ করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের…
বাংলা কনটেন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হয়েছে হইচই। এই চুক্তির আওতায় আগামী দুই…
রাঙামাটির সাজেকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গুলিবর্ষণ ও সড়ক অবরোধের ঘটনায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্ণাটকের সচিবালয় বিধান সৌধ ভবন উড়িয়ে দেয়ার ভিডিও তৈরি ও…
This website uses cookies.