Header Premium (728×90)

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫১২ জন

দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন রোগী। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬৮ জনে, আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসব রোগী। নতুন আক্রান্তদের মিলিয়ে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ১ হাজার ৪৫৫ জন হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ১১১ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে ৫০৭ জন নতুন রোগী হাসপাতালে এসেছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৪ জন, বরিশালে ২৩১ জন, খুলনায় ২০৬ জন এবং রাজশাহী বিভাগে ১৬২ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের অক্টোবরের প্রথম ২১ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৪ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে সেপ্টেম্বরে বছরের সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিসেন্স হোটেলে আগুন লেগেছে। শুক্রবার বিকেলে এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও…

11 minutes ago

বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়ালো, শীর্ষে যুক্তরাষ্ট্র; বাংলাদেশ ৪৫তম

বিশ্বের মোট ঋণের পরিমাণ বেড়ে ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। এর মধ্যে সরকারি ঋণের দিক…

13 minutes ago

দেশে প্রকাশ্যে গুলি করে হত্যা ও অবৈধ অস্ত্রের বিস্তারে বাড়ছে উদ্বেগ

রাজধানী থেকে শুরু করে জেলা শহরগুলোতে একের পর এক প্রকাশ্যে গুলির ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক…

1 hour ago

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ছাপানো বন্ধ, পরিবর্তন হচ্ছে প্রজ্ঞার প্রতীক

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘মস্তিষ্কে’র স্থানে ‘দাঁড়িপাল্লা’ রাখায় সমালোচনা শুরু হয়েছে। উদ্ভূত…

1 hour ago

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের তারকা-সমর্থন, রিপাবলিকানদের রাজনৈতিক অস্ত্র

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সঙ্গে হলিউডের তারকাদের সম্পর্ককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে…

2 hours ago

মোজতবা খামেনি সুস্থ আছেন, জনসমক্ষে না আসার কারণ নিরাপত্তা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বলে দাবি…

2 hours ago

This website uses cookies.