Header Premium (728×90)

তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক: কর্মসূচিতে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে টানা ৪৮ ঘণ্টার লাগাতার এ কর্মসূচি চলছে। কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে তিস্তার বুকে মঞ্চ তৈরিসহ যাবতীয় প্রস্তুতি শেষে কর্মসূচি শুরু হয়েছে।

তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন। সেই ধারাবাহিকতায় প্রথম দিন দেশের সর্ব বৃহৎ শেষ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় শুরু হয়েছে কর্মসূচি। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে তিস্তা ব্যারাজ এলাকায়।

এর আগে সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় লোকজন তিস্তা ব্যারাজ এলাকায় যায়।

জানা গেছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ ৪৮ ঘণ্টা ধরে লাগাতার অবস্থান করবে। এসময় তারা তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালাবে। এ ছাড়া রয়েছে আরও নানা কর্মসূচি।

কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ বিষয়ে তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান জানান, বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকজন আসছে। আমাদের কর্যক্রম শুরু হয়েছে।

editor

Recent Posts

কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে একের পর এক চর জেগে ওঠায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে…

12 minutes ago

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ…

2 hours ago

আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের ২০২৭ সালের সভাপতি হিসেবে পাকিস্তানের নাম…

2 hours ago

অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ

সিরাজগঞ্জের চলনবিলের বুকজুড়ে ছড়িয়ে থাকা প্রায় দেড়শ বছরের পুরোনো চৌধুরীবাড়ি জামে মসজিদ এবং পাঁচশ বছরের…

2 hours ago

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

3 hours ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

3 hours ago

This website uses cookies.