স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে টানা ৪৮ ঘণ্টার লাগাতার এ কর্মসূচি চলছে। কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে তিস্তার বুকে মঞ্চ তৈরিসহ যাবতীয় প্রস্তুতি শেষে কর্মসূচি শুরু হয়েছে।
তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন। সেই ধারাবাহিকতায় প্রথম দিন দেশের সর্ব বৃহৎ শেষ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় শুরু হয়েছে কর্মসূচি। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে তিস্তা ব্যারাজ এলাকায়।
এর আগে সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় লোকজন তিস্তা ব্যারাজ এলাকায় যায়।
জানা গেছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ ৪৮ ঘণ্টা ধরে লাগাতার অবস্থান করবে। এসময় তারা তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালাবে। এ ছাড়া রয়েছে আরও নানা কর্মসূচি।
কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ বিষয়ে তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান জানান, বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকজন আসছে। আমাদের কর্যক্রম শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২