Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় সংঘবদ্ধ চক্রের সদস্য মো. আলামিনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ, তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, ডলার ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাসিরুদ্দিন জানান, ৫ এপ্রিল রোববার দুপুরে সূত্রাপুর থানাধীন ১৫নং সুভাষ বোস এভিনিউ, লক্ষ্মীবাজার এলাকায় ১ ভুক্তভোগীর কাছে মোবাইল ফোনে নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে ১টি প্রতারক চক্র তার ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে, পরবর্তীতে হিসাব ভেরিফিকেশনের কথা বলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।

তিনি জানান, এ ঘটনায় সূত্রাপুর থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়, মামলার প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৫ এপ্রিল বুধবার দিবাগত রাতে দারুস সালাম থানাধীন বাতেন নগর এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করা হয়।

নাসিরুদ্দিন জানান, এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি মোবাইল ফোন, ৬৬টি সিমকার্ড, ৩টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ১টি চেকবই, ১০০ ইউএস ডলারের ৬টি নোট, প্রতারণালব্ধ নগদ ১২ হাজার ৫০০ টাকা এবং ১টি পাসপোর্ট জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আলামিন ১টি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য, তার সঙ্গে দেশীয় ও বিদেশি প্রতারকদের যোগাযোগ রয়েছে, চক্রটি সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব খুলিয়ে সেই হিসাবের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করে, পরবর্তীতে ওই অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করা হয়।

editor

Recent Posts

মহাসপ্তমীতে সারা দেশে শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা

মহাসপ্তমী তিথিতে সারা দেশে বর্ণিল আয়োজনে চলছে শারদীয় দুর্গাপূজা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।…

17 minutes ago

জ্বালানি ভর্তুকি ও সংস্কারের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ, আইএমএফের সঙ্গে আলোচনা

জ্বালানিতে ভর্তুকি কমানোর চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও রাজস্ব আহরণ বাড়ানোর মতো বেশ কিছু…

33 minutes ago

জিম্বাবুয়ে ম্যাচের আগে অতীত ভুলে লিটনের বার্তা, আলিসের অভিষেকের ইঙ্গিত

আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে অতীত ব্যর্থতা ভুলে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে…

35 minutes ago

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চেয়ে সৌ‌দিকে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক…

39 minutes ago

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসার বিরোধে সাহেব আলী হত্যা, শুটার রনি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীকে প্রকাশ্যে গুলি করে…

52 minutes ago

যুদ্ধবিরতির পর গাজায় ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৩৪০টিরও বেশি শিশু…

54 minutes ago

This website uses cookies.