Header Premium (728×90)

জেলা/স্থানীয়

সীমান্ত রক্ষার পাশাপাশি এবার আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে বিজিবি সদস্যরা

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার (২৯ বিজিবি) এর অধীনস্থ আমড়া বিওপি এলাকায় স্থানীয় জনসাধারনের খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিজিবি ও জনসাধারনের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অদ্য ১৬ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ১১.৩৫ মিনিটে বিজিবি আমড়া বিওপি হতে প্রায় ৩০০ গজ দক্ষিণে আমড়া গ্রামের বাসিন্দা মোঃ আতাউর মিয়া (৪৮), পিতা- কুদ্দুস মিয়া, গ্রাম- আমড়া, ডাকঘর- মুরালী, উপজেলা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর এর বাড়ির সামনে রক্ষিত খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আমড়া বিওপি কমান্ডারের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ফায়ার ফাইটিং সরঞ্জামাদিসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিজিবি ও স্থানীয় জন সাধরণ এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে বিজিবি ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক বলেন,“বিজিবির সদস্যরা সর্বদা দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের যেকোনো প্রয়োজনে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি। বিজিবির এমন কর্মকাণ্ডকে অনেক প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।

editor

Recent Posts

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

36 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

53 minutes ago

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

2 hours ago

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

3 hours ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

4 hours ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

4 hours ago

This website uses cookies.