জলঢাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মুড়ি ও গুড় উৎপাদন মোবাইল কোর্টে জরিমানা
বুরো চিপ রংপুর বিভাগ
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল মুড়ি ও গুড় উৎপাদনের অভিযোগে নীলফামারীর জলঢাকায় অভিযান, মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা।।
বুধবার (৬ আগস্ট) বিকালে উপজেলার খুটামারা ইউনিয়নের মীরগঞ্জ সড়কের একটি মুড়ি ও গুড় উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন।
সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায় খাবার তৈরিতে সরকারী নিয়ম নীতি কে তোয়াক্কা না করে ও স্বাস্থ্যবিধি না মেনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও গুড় তৈরী করা হচ্ছিল।
এসময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিসস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন
বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বিবেচনায় এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি ভেজাল গুড় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেন। এবং কারখানার মালিককে সতর্ক করে বলেন ভবিষ্যতে একই অপরাধ করলে কঠোর শাস্তির পাশাপাশি কারখানা সিলগালা করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জনস্বাস্থ্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে ইসলামপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো…
দালালের প্রলোভনে রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি নিতে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার যুবক মো.…
ওয়ানডেতে দুই প্রান্তের পুরোনো বল ব্যবহারের নতুন নিয়মে অন্যান্য দল যখন সুবিধা বাড়াচ্ছে, তখন ব্যাটিং…
ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানো ইহুদিদের সংখ্যা বর্তমানে ১ লাখ ১০ হাজারে পৌঁছেছে,…
চুয়াডাঙ্গার জীবননগরে এক মাস ধরে নিখোঁজ থাকার পর চান মিঞা নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন লাশ…
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত…
This website uses cookies.