ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব পালনের পরিবর্তে পালিয়ে বেড়ানো ইহুদিদের সংখ্যা বর্তমানে ১ লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের শুরুর দিকে এই সংখ্যা ছিল প্রায় ৭৫ হাজার, যা বর্তমানে উল্লেখযোগ্য হারে বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার তলব আদেশ জারি করা হলেও দায়িত্ব এড়িয়ে চলার প্রবণতা অব্যাহত রয়েছে এবং আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর নিজস্ব হিসাব বলছে, সামরিক পরিষেবা থেকে দূরে থাকা ব্যক্তিদের প্রায় ৮০ শতাংশই অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সদস্য, যারা 'হারেদি' নামে পরিচিত।
সুপ্রিম কোর্টের রায়ে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের ওপর জোর দেওয়া হলেও বাস্তবে এই প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে আছে। হাতেগোনা কয়েকটি ঘটনা ছাড়া কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। এখন পর্যন্ত বেন গুরিয়ন বিমানবন্দরে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান চালিয়ে ১৪ জন হারেদি ইহুদি ও অন্য সম্প্রদায়ের আরও ১৩ জনকে আটক করা হয়েছে।
চলতি মাসে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালানোর পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়। এই অভিযান পরিচালনার জন্য পুলিশ সেনাবাহিনীর কাছে ৩০০ সেনাসদস্য সহায়তা চেয়েছিল, কিন্তু সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করেছে। তাদের যুক্তি হলো, সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের গ্রেপ্তার করা সেনাবাহিনীর দায়িত্বের আওতাভুক্ত নয়।
ওয়ানডেতে দুই প্রান্তের পুরোনো বল ব্যবহারের নতুন নিয়মে অন্যান্য দল যখন সুবিধা বাড়াচ্ছে, তখন ব্যাটিং…
চুয়াডাঙ্গার জীবননগরে এক মাস ধরে নিখোঁজ থাকার পর চান মিঞা নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন লাশ…
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত…
রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আন্তর্জাতিক বাজারের প্রভাবে বাংলাদেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩…
আন্তর্জাতিক বাজারের প্রভাবে বাংলাদেশে স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমিয়েছে…
This website uses cookies.