প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন যে, বিরোধী দল জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে না, যার ফলে তারা আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও ওসমানী উদ্যানে আয়োজিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি। সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরেই সরকারের বিরোধিতা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা গঠনমূলক বিরোধিতা করতে পারে, কিন্তু জুলাইকে ধারণ না করার কারণেই তারা এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, ‘তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসায় আপত্তি থাকে, চাইলে তো শহীদ পরিবারের সঙ্গেও বসতে পারতেন। অথচ তারা ভোট দেওয়ার কারণেই তো আমরা সরকারে, আর তারা বিরোধী দলে।’
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দুই পক্ষই জনগণের কাছে গিয়েছিল এবং জনগণই সিদ্ধান্ত নিয়েছে আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবে। তিনি যোগ করেন, ‘আমরা মনে করি আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।’ এছাড়া প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, সরকার জুলাইয়ে আহতদের চিকিৎসা ও তাদের পরিবারের সদস্যদের নানাভাবে সহযোগিতা করছে, যেমনটি বিএনপি একাত্তরের মতো জুলাইকেও ধারণ করে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে গণতান্ত্রিক…
আলবেনিয়ায় কয়েক দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রোববার বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে…
কিউবার বিপ্লব কি শেষ হতে চলেছে? মার্কিন চাপ ও অভ্যন্তরীণ সংকটের মুখে দাঁড়িয়ে বিশ্বরাজনীতিতে কিউবার…
নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকেই বাড়তি বেতন পেতে শুরু করবেন। তবে…
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়ে জানিয়েছেন, মাদক নির্মূলের উদ্দেশ্যেই তিনি অভিযানে গিয়েছিলেন। তিনি…
মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চেয়েছেন দুর্যোগ…
This website uses cookies.