Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নরসিংদীর শিবপুরে র‌্যাবের অভিযানে বিদেশি অস্ত্র-সহ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

মো.এমরুল ইসলাম নরসিংদী  জেলা  প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে হত্যা,ডাকাতি ও মাদকসহ অন্তত ১০ মামলার পলাতক আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর কারার চর এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, গ্রেপ্তারকৃত মনির হোসেন (৩৩) উত্তর কারার চর এলাকার মো. ফজর আলীর ছেলে এবং তার সহযোগী বরকত উল্লাহ (২০) একই এলাকার শেখ ফরিদের ছেলে।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৩৬ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও একটিহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, মনির হোসেনের বিরুদ্ধে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও ডাকাতি ও মাদক সংশ্লিষ্টসহ অন্তত ১০টি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শিবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Md Akash Hossain

Recent Posts

রাজধানীর ঢাকার পর চট্টগ্রামেও এআই ক্যামেরা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…

18 hours ago

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান, তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…

18 hours ago

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

23 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

23 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

24 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

24 hours ago

This website uses cookies.