Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

উদ্বোধনের ৮ বছরেও চালু হয়নি আইসিইউ নষ্টের পথে কোটি টাকার যন্ত্রপাতি

মোঃ কবির হোসেন, জামালপুরঃ

জামালপুর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় আট বছর আগে দুই শয্যা বিশিষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। ৮ বছর আগে উদ্বোধন হলেও নেই কোন কার্যক্রম।
হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলার কারণে আইসিইউ চালু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এতে অযত্নে অবহেলায় লাইফ সাপোর্টের ভেন্টিলেটর, মনিটরসহ অত্যাধুনিক সব যন্ত্রপাতি ও প্রয়োজনীয় বিছানা, শীতাতপ নিয়ন্ত্রিত আইসিইউ নষ্ট হওয়ার পথে। জনবল সংকটের কারণে আইসিইউ চালু করতে পারেনি বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক।
হাসপাতালের প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা যায়, মুমূর্ষু রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য ও পরিবার মন্ত্রাণালয়ের অর্থায়নে আইসিইউ উদ্বোধন করা হয়। আইসিইউটি ২০১৫ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দুই শয্যা বিশিষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিটটিতে হার্টের সমস্যা জনিত রোগী ছাড়াও মুমূর্ষু রোগীদের আইসিইউ সাপোর্টে রেখে চিকিৎসা সেবা দেয়া হয়। প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় আইসিইউ চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, আইসিইউ’র কার্যক্রম না থাকায় মুমূর্ষু রোগীদের এ হাসপাতালে থেকে ময়মনসিংহ, ঢাকায় পাঠানো হয়। রহস্যজনক কারণে আইসিইউ চালু হচ্ছে না। মুমূর্ষু রোগীদের ময়মনসিংহ ও ঢাকায় নিতে গুণতে হয় অ্যাম্বুলেন্স ভাড়া। এছাড়াও মুমূর্ষু রোগীদের নেয়ার পথে মৃত্যুর ঘটনাও ঘটে। খুব দ্রুত আইসিইউ চালুর দাবি জানান স্থানীয়রা।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, আইসিইউ কক্ষের প্রধান ফটকে তালা ঝুলছে। আইসিইউ কক্ষের ভিতরে যন্ত্রপাতিগুলো জমানো এবং ময়লা জমে গেছে। সাদা চাদরে মুড়ানো দুই পাশে চারটি বিছানা রয়েছে। সাদা চাদরের উপরে ধুলা বালি জমে একাকার।
জামালপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, হাসপাতালটি জামালপুর জেলাসহ আশপাশের জেলার প্রায় ৫০ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। এ হাসপাতালে আট বছর আগে আইসিইউ উদ্বোধন হয়েছে। রহস্যজনক কারণে তা চালু হচ্ছে না। এতে সরকারের কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। পাশাপাশি এ অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান বলেন, জনবল সংকটের কারণে আইসিইউ চালু করা যাচ্ছে না। যন্ত্রপাতি নষ্টের বিষয়ে মন্ত্রণালয় বারবার অবহিত করা হয়েছে। এক্সপার্ট ছাড়া যন্ত্রপাতির বিষয়ে বলা যাচ্ছে না।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, জনবল সংকটের কারণে আইসিইউ চালু করা যাচ্ছে না। আইসিইউ চালুর বিষয়ে সহকারী পরিচালক মন্ত্রণালয়কে অবহিত করেছেন। তবে খুব দ্রুত আইসিইউ চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

selim

Recent Posts

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমিতির নির্বাচন সভাপতি নুরুল আফছার-সাধারন সম্পাদক কামরুল হাসান সোহেল

ফখরুল আলম সাজু ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং পেশাজীবি সমবায় সমিতির নির্বাচনে…

15 hours ago

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর। সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর…

20 hours ago

ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান…

21 hours ago

আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা…

1 day ago

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…

2 days ago

আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…

2 days ago

This website uses cookies.