Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

শেরপুরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ১ ছাত্র নিহত

বগুড়ার শেরপুরে ট্রলির চাপায় পিষ্ট হয়ে জাহিদুল ইসলাম(২০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এমর্মান্তিক দূর্ঘটনা ৩১ জানুয়ারি  মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পৌর শহরের উলিপুর থানা রোড এলাকায় ঘটে। নিহত জাহিদুল ইসলাম শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার মো. বাবলুর ছেলে। নিহত জাহিদুল বগুড়া টিএমএসএস এ লেখাপড়া করতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাজাহানপুর থেকে শেরপুর যাওয়ার পথে পৌর শহরের উলিপুর থানা রোড এলাকায় ঝুকিপুর্ন মহাসড়কে একটি যাত্রীবাহী বাস চাপ দিলে সে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কে পরে যায়। সে সময় বিপরীত থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি তার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের সদস্যরা এসে লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের এসআই রজিবুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে ফারির ইনচার্জ জয়নাল আবেদীন জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি এবং দুর্ঘটনায় মহাসড়কে চলা অবৈধ ট্রলি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে , এই দুর্ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

selim

Recent Posts

ব্যাটারিচালিত রিকশার চার্জিংয়ে বিপাকে জাতীয় বিদ্যুৎ গ্রিড

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংখ্যা বাড়ায় জাতীয় বিদ্যুৎ গ্রিডে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। অবৈধ সংযোগের…

3 minutes ago

প্রশাসনে রদবদল: ৭ সিনিয়র সহকারী সচিবের নতুন পদায়ন

বিসিএস প্রশাসন ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ…

23 minutes ago

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জামায়াতের

তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থ-সামাজিক পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার…

29 minutes ago

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রায়…

39 minutes ago

সামিটের টার্মিনালে এলএনজি সরবরাহ শুরু, এক্সিলারেটে নতুন কারিগরি ত্রুটি

সামিটের টার্মিনালে নতুন জাহাজ থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে, অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেট এনার্জির…

49 minutes ago

রাঙামাটির বাঘাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অনুষ্কা চাকমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর…

56 minutes ago

This website uses cookies.