Header Premium (728×90)

Categories: জাতীয়

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি থেকে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা শুরু হয়।

সামিট কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালটি থেকে প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই গ্যাস সরবরাহ দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাসের প্রাপ্যতা বৃদ্ধিতে সহায়তা করবে। একইসঙ্গে এটি অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে এবং দেশের সামগ্রিক জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতা বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহের বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাংলাদেশের শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য বলে মনে করে প্রতিষ্ঠানটি। এছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সামিট।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

দীপ্ত টিভিতে আসছে তুর্কি ড্রামা সিরিজ অনন্ত ভালোবাসা

দীপ্ত টিভিতে ১৫ আগস্ট থেকে প্রচারিত হবে নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘অনন্ত ভালোবাসা’। শনি থেকে…

2 minutes ago

গ্যাস সংকটে হাহাকার: চুলা জ্বলছে না ঘরে, পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে বাসাবাড়িতে রান্নার চুলা…

4 minutes ago

দিনাজপুরে গাড়ল পালন করে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকেরা

দিনাজপুরে বাণিজ্যিকভাবে গাড়ল পালন জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচ ও অধিক লাভের কারণে অনেক বেকার…

12 minutes ago

মাতৃত্বই জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ, বললেন স্মৃতি ইরানি

মুম্বাইয়ে আয়োজিত এক সম্মেলনে মাতৃত্বকে জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ হিসেবে আখ্যায়িত করেছেন বিজেপি নেত্রী ও…

15 minutes ago

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত…

27 minutes ago

উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র ও টাকাসহ গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরা পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র, গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচ জনকে গ্রেপ্তার…

33 minutes ago

This website uses cookies.