Header Premium (728×90)

Categories: বিনোদন

মাতৃত্বই জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ, বললেন স্মৃতি ইরানি

বিজেপি নেত্রী ও জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি ইরানি মাতৃত্বকে জীবনের সবচেয়ে হৃদয়বিদারক কাজ হিসেবে বর্ণনা করেছেন। মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘মম পাওয়ার কনফারেন্স ২০২৬’ সম্মেলনে যোগ দিয়ে তিনি একজন মায়ের জীবন এবং তাদের নিঃস্বার্থ ত্যাগের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন। তিন সন্তানের জননী স্মৃতি ইরানি কর্মজীবী মায়েদের লড়াই ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্মৃতি ইরানি বলেন, একজন মায়ের জীবন মানেই ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা। সন্তানকে বড় করে তোলার পেছনে মায়েরা দিন-রাত যে পরিশ্রম করেন, তার কোনো তুলনা হয় না। কর্মজীবী মায়েদের উদ্দেশ্য করে তিনি প্রশ্ন রাখেন, ক্যারিয়ার ও মাতৃত্ব সামলানোর চ্যালেঞ্জগুলোর কথা কি তাদের স্পষ্টভাবে মনে আছে? তিনি বলেন, সন্তানকে স্বাবলম্বী করে তোলার জন্য মায়েরা তাদের জীবনের একটি বড় অংশ ব্যয় করে ফেলেন।

অভিনেত্রীর ভাষ্যমতে, সন্তানকে বড় করার প্রতিটি মুহূর্তে মায়েরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। বাইরে উদয়াস্ত পরিশ্রমের পর বাড়ি ফিরে সন্তানদের খাওয়ানো, হোমওয়ার্ক করানো, সংসারের কাজ সামলানো এবং পরদিনের অফিসের প্রস্তুতির মতো কাজগুলো করতে গিয়ে বহু রাত তাদের না ঘুমিয়ে কাটাতে হয়।

স্মৃতি ইরানি আরও বলেন, মায়েরা নিজেদের সর্বস্ব উজাড় করে সন্তানকে আত্মনির্ভরশীল করে তোলেন। কিন্তু যখন সন্তানরা স্বাধীন হয়ে যায়, তখনই মায়ের জীবনের আসল ট্র্যাজেডি শুরু হয়। বিশেষ করে ৫০-৫৫ বছর বয়সে মায়েরা দেখেন, সন্তানরা যার যার নিজস্ব জীবনে ব্যস্ত হয়ে পড়ছে। তিনি বলেন, মাতৃত্ব এমন একটি কাজ যা তখনই সফলভাবে সম্পন্ন হয় বলে ধরা হয়, যখন সন্তানের আর তার মায়ের কোনো প্রয়োজন থাকে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

চলতি বছরের অক্টোবরের প্রথম সাত দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য…

3 minutes ago

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)…

6 minutes ago

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিমানবন্দরে প্রবাসীদের প্রতি অবহেলা বা হয়রানি…

9 minutes ago

রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ…

14 minutes ago

বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য নগদ ডলার কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণ কোটার…

21 minutes ago

চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক

চুয়াডাঙ্গার দীননাথপুর ও গাইদঘাটসহ কয়েকটি গ্রামে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেললাইনের ওপর গাছ ভেঙে…

26 minutes ago

This website uses cookies.