রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই প্রতিবেশী আসামির ডিএনএ নমুনা শনাক্ত হয়েছে। ঢাকা সিআইডি কার্যালয়ে পরীক্ষার পর পুলিশ নিশ্চিত করেছে যে, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের সঙ্গে গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ মিলে গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর দুই আসামিকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডি কার্যালয়ে পাঠানো হয়েছিল। পরীক্ষার পর প্রাপ্ত ফলাফলে পূর্বের আলামতের নমুনার সঙ্গে তাদের ডিএনএ মিলে যাওয়ায় এই হত্যাকাণ্ডে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের সরাসরি জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন টিম মোট ৩৫টি আলামত সংগ্রহ করেছিল। ঘটনার ১২ দিন পর তিন দফায় এসব আলামত ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। উদ্ধার হওয়া আলামতের মধ্যে ছিল ফল কাটার চাকু, ইয়াবা সেবনের ফয়েল পেপার, সিগারেটের শেষ অংশ, নান রুটি, শসা ও খেজুর, বেসিনের দাগ এবং নিহত শিশু প্রিয়মের খাতায় পাওয়া একটি হাতে লেখা কাগজ।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুলিশ ওই এলাকারই প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক জাস্টিস সামিটে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় দেশগুলোকে…
ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক জাস্টিস সামিটে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় দেশগুলোকে…
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার…
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ও নিজস্ব প্রশাসন গড়ে তোলা নিয়ে রাজউকের কাছে জবাব চেয়েছে…
রাজধানীতে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন…
This website uses cookies.