Header Premium (728×90)

Categories: জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রসূতির কোল থেকে নবজাতক চুরি

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। নবজাতকটি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের বাসিন্দা শামীম মিয়ার ছেলে। গত মঙ্গলবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছিল।

ভুক্তভোগী মা মরিয়ম বেগম জানান, গাইনি ওয়ার্ডের শয্যায় শুয়ে তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। এ সময় বোরকা পরা এক নারী তাঁর শয্যার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেন। কথা বলার ছলে ওই নারী নবজাতককে কোলে তুলে নেন এবং শয্যার পাশে বসে আলাপ শুরু করেন। মরিয়ম বেগম ওয়ার্ডের বাইরে গিয়ে স্বামী শামীম মিয়ার খোঁজ করার সময় ওই নারী শিশুটিকে নিয়ে তাঁর পেছনে পেছনে আসেন। ওয়ার্ডের দরজার সামনে ওই নারী অন্য একজনের সঙ্গে কথা বলার সময় মরিয়ম তাকে সন্তানটি ফেরত দিতে বললে তিনি তা দেননি। মরিয়ম ওয়ার্ডের ভেতরে ঢুকে পেছনে তাকালে ওই নারীকে আর দেখতে পাননি এবং চিৎকার শুরু করেন।

একই ওয়ার্ডে ভর্তি থাকা রোগী রুনা বেগম জানান, ওই নারী দুপুর থেকে ওয়ার্ডে ঘোরাঘুরি করছিলেন। দুপুর ১২টার দিকে তিনি রুনার বেডে বসেও সন্তানকে কোলে নিতে চেয়েছিলেন, কিন্তু রুনা তাকে তা দেননি।

হাসপাতালের গাইনি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা আক্তার বলেন, ওয়ার্ডে রোগীর স্বজনদের অনেক ভিড় থাকে। বেলা তিনটার দিকে ২৩ নম্বর বেডে অনেক মানুষকে বসে থাকতে দেখে তিনি ওই নারীকেও স্বজন ভেবেছিলেন। রোগীর এত লোকজন থাকে যে কে স্বজন আর কে বাইরের লোক তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীনুর আলম জানিয়েছেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, পুলিশের একাধিক দল নবজাতককে উদ্ধারে কাজ করছে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ওই নারীকে শনাক্তের চেষ্টা চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

শর্টকাটের কথা বলে সিএনজি চালক কর্তৃক কিশোরী ধর্ষণ ও হত্যা

কুমিল্লায় বাস থেকে নেমে বাসায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শর্টকাটের…

9 minutes ago

ভারত ছাড়ার ঘোষণা নওদার বিধায়ক হুমায়ুন কবীরের

মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরির কাজ শেষ করে দুবাইয়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন আম…

19 minutes ago

সিজেপির দায়িত্ব অজিঙ্কা শিন্ডের কাঁধে, আটক সিপিএম নেতা ও পিনারাই বিজয়ন

সিজেপি প্রধান অভিজিৎ দিপকে আটক হওয়ার আগে অজিঙ্কা শিন্ডেকে দলের দায়িত্ব দিয়ে গেছেন। এদিকে সিজেপির…

35 minutes ago

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে বিক্ষোভ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত…

57 minutes ago

প্রকৃতি রক্ষায় আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি

শিল্পায়ন ও মানুষের ক্রমবর্ধমান চাহিদার কারণে পরিবেশ আজ হুমকির মুখে। আমাদের প্রতিদিনের অভ্যাস ও সচেতনতাই…

1 hour ago

ঢাকায় ছয় মাসের মধ্যে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বাস, ৯৮টি রুট কমে ৩২

রাজধানী ঢাকার বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে আগামী ছয় মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাসব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন…

1 hour ago

This website uses cookies.