চলতি বছরের অক্টোবরের প্রথম সাত দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৫৭ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট ৮৮ হাজার ২০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, খুলনা বিভাগে ২৯২ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ…
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন মিলেছে। এর মাধ্যমে বিদ্যুৎ…
ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক জাস্টিস সামিটে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় দেশগুলোকে…
ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক জাস্টিস সামিটে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় দেশগুলোকে…
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার…
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ও নিজস্ব প্রশাসন গড়ে তোলা নিয়ে রাজউকের কাছে জবাব চেয়েছে…
This website uses cookies.