Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রমজানের পবিত্রতা রক্ষায় বাজার সিন্ডিকেট ভেঙে ফেলে দ্রুব্যমুল্য সহনশীল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার রংপুর

আজ (১ মার্চ) শনিবার দুপুরে রংপুর নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে সংগঠনের জেলা ও মহানগর কমিটি আয়োজিত সমাবেশে রমজানের পবিত্রতা রক্ষায় বাজার সিন্ডিকেট ভেঙে ফেলে দ্রুব্যমুল্য সহনশীল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় ১২ ঘণ্টার মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙে ফেলার দাবি জানান তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সভাপতি মুফতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এজিএম গোলাম মোস্তফা, মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়ালসহ অনেকেই।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস আসলেই বাজার সিন্ডিকেট বেশি মুনাফার লোভে বাজারে পণ্যের স্বল্পতা দেখিয়ে দাম বাড়িয়ে দেয়। অফিসে বসে থেকে প্রশাসন কখনই বাজার সিন্ডিকেট ভাঙতে পারবে না। বিক্ষোভ সমাবেশ থেকে ১২ ঘণ্টার মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙে ফেলার দাবি জানাচ্ছি। আর যদি প্রশাসন এটি করতে না পারে তবে আমরা দায়িত্ব নিতে চাই। দায়িত্ব পেলে তিনদিনের মধ্যে বাজার ঠিক করে দেব ইনশাআল্লাহ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, প্রশাসন চাইলে ২৪ ঘণ্টার মধ্যে এসব চাঁদাবাজদের কালো হাত ভেঙে দিতে পারে তারা। এ সরকারের সাত মাস হয়ে গেলেও সংস্কারের কথা বললেও তারা এখন পর্যন্ত কোনো চমক দেখাতে পারেননি। আপনাদের সামনে একটি সুযোগ এসেছে, রমজান মাসে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশব্যাপী একটি চমক তৈরি করুন, যাতে করে জনগণ কিছুটা হলেও আপনাদের ওপর সন্তুষ্ট হয়।

সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার ব্যানারে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Md Akash Hossain

Recent Posts

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর…

4 minutes ago

চাকরির বেতন ও বাসা ভাড়া নির্ধারণে মানুষের হয়ে লড়বে এআই

চাকরির বেতন, বাসা ভাড়া ও ল্যাপটপের দাম কমানোর মতো দরকষাকষির কাজ মানুষের হয়ে করার জন্য…

24 minutes ago

বেতাগীতে অপরাধীদের কোনো ছাড় নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বেতাগীতে কোনো…

27 minutes ago

৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন হেলগা

বিমানের ডানায় দাঁড়িয়ে ওড়ার দুঃসাহসিক কীর্তি ‘উইং ওয়াক’ সম্পন্ন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন…

47 minutes ago

পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, তদন্তের আশ্বাস ডিবি প্রধানের

রাজধানীর গেণ্ডারিয়ায় পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানের ভিডিও ভাইরাল হওয়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিরুদ্ধে…

1 hour ago

মা ইলিশ রক্ষায় ১১১ সংসদ সদস্যকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার

মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও…

2 hours ago

This website uses cookies.