ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এমপি মনজুরুল ইসলাম কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

যৌতুকের দাবিতে নির্যাতন, শৈলকুপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানে মৃত্যু

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সীমা খাতুন (১৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৮ এপ্রিল বুধবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, মৃত্যুকালে তিনি প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি শৈলকুপা উপজেলার ফারুক হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে কুমারখালি উপজেলার নয়ন মণ্ডলের সঙ্গে সীমার বিয়ে হয়, বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন, পরিবারের অভিযোগ, এর আগেও নির্যাতনের কারণে তার ১টি গর্ভপাত হয়েছিল।

স্বজনরা জানান, সীমা খাতুন একাধিকবার বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে দিলেও নির্যাতন থামেনি, সর্বশেষ গত ২ এপ্রিল ফোনে তার কাছে ১ লক্ষ টাকা দাবি করেন স্বামী, টাকা দিতে না পারলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন বলে অভিযোগ।

এর কিছু সময় পরই সীমা বিষপান করেন, গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, অবস্থার অবনতি হলে পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হচ্ছিল, তবে পথেই তার মৃত্যু হয়।

নিহতের ভাই পলাশ বলেন, আমার বোনের স্বামীর অন্য ১ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, সে প্রায়ই আমার বোনকে মারধর করত এবং যৌতুকের জন্য চাপ দিত, আমরা গরিব মানুষ, এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না, অর্থাভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারিনি।

নিহতের বাবা ফারুক হোসেন বলেন, আমার মেয়ে খুবই নম্র-ভদ্র ছিল, আমার জামাই সবসময় টাকার জন্য চাপ দিত এবং নির্যাতন করত, সর্বশেষ ১ লক্ষ টাকা দাবি করে, টাকা না দিতে পারায় আমার মেয়েকে বাড়িতে না যেতে বলে এবং বিষ খেয়ে মরতে বলে, এরপরই সে বিষপান করে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ১টি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যৌতুকের দাবিতে নির্যাতন, শৈলকুপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানে মৃত্যু

আপডেট সময় : ১১:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬