ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এমপি মনজুরুল ইসলাম কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক

অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এমপি মনজুরুল ইসলাম

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দুই হাজার করে ১৭৫জন কে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম এমপি বলেন, “সরকার সবসময় গরিব, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই সহায়তা কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আমি আশা করি। ভবিষ্যতেও গরিব মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে সরকার কাজ করে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এমপি মনজুরুল ইসলাম

আপডেট সময় : ০৩:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬