ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলায় নৌ-ডাকাতি প্রতিরোধ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা  প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলায় নৌ-ডাকাতি প্রতিরোধ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা  প্রতিনিধি

গত ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার বিকাল ৫:০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন রমনা নৌ-বন্দর ফেরিঘাটে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মোঃ মাহাফুজুর রহমানের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় চিলমারী ব্রহ্মপুত্র নদী সহ কুড়িগ্রাম জেলার সকল নদী সমূহে ডাকাতি প্রতিরোধকল্পে করণীয় বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় জনসাধারণ নৌ পুলিশের জনবল বৃদ্ধি, নৌ পুলিশের জন্য একটি শক্তিশালী স্পিডবোট বরাদ্দ, চিলমারী জোড়গাছ হাটের দিন করে পুলিশি টহল বৃদ্ধি, ডাকাতদল কে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবী উপস্থাপন করেন।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন উপরোক্ত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ শক্তিদিয়ে কাজ করে যাবে। সেই সাথে তিনি অত্র চিলমারী উপজেলার স্থানীয় এলাকাবাসীর সহাযোগীতা কামনা করেন। সকলের সহযোগীতায় এই অপ্রত্যাশিত ঘটনাটি যেন ভবিষ্যতে আর না ঘটে সে লক্ষ্যে সকলকে একাগ্রচিত্তে দায়িত্বশীলতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। পুলিশ বাহিনী তাদের দায়িত্ব যথারীতি পালন করে যাবে মর্মে জানান। এছাড়াও জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন বিগত দিনে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক, ভবিষ্যতে চিলমারী ব্রহ্মপুত্র নদে এরকম ডাকাতির ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন বলে তিনি জানান। তিনি আরো বলেন জনসাধারণ ইচ্ছে করলে সব কিছুই করা সম্ভব,জনগণ যদি আমাদের সহায়তা করে তাহলে ব্রহ্মপুত্র নদে আর কোন ডাকাতি হবে না বলে তিনি বিশ্বাস করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সহকারী পুলিশ সুপার, ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেল এবং চলতি দায়িত্বে উলিপুর, চিলমারী সার্কেল) মোঃ মোজাম্মেল হক, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন, চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশাহেদ খান, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, ইনচার্জ চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ি মোঃ ইমতিয়াজ কবির, সাবেক,সাধারণ সম্পাদক চিলমারী উপজেলা বিএনপি মোঃ মতিন শিরিন সরকার, সদস্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা মোঃ আব্দুর রহমান ও প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রাম জেলায় নৌ-ডাকাতি প্রতিরোধ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫