ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১ গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে সদ্যপুস্করনীতে ইয়াবা ও চোলাইমদ সহ একজন গ্রেফতার চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি। মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১ রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

শেরপুরে শিশু মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৮:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

শেরপুরে শিশু মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবা জাকির হোসেনকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত জাকির হোসেন বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, জাকিরের আগেরও একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়। পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। বাড়ির লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মেয়ে হত্যার কথা স্বীকার করে।

এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া খাতুন বাদি হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে সেই মামলায় অভিযুক্ত জাকিরের সাজা হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে শিশু মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

আপডেট সময় : ০৮:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫