ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দেশ রূপান্তর পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি এম এ শেলু কোরেশী’র মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

মোহাম্মদ মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধান :
  • আপডেট সময় : ০৫:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে

দেশ রূপান্তর পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি এম এ শেলু কোরেশী’র মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোহাম্মদ মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধান: রাঙ্গুনিয়া প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি এম এ শেলু কোরাশী (৫৬) বৃহস্পতিবার রাতে নিজগৃহে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

শুক্রবার (২৪ নভেম্বর) বাদে আছর মরহুমের জানাযার নামাজ শেষে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা মালেক সওদাগর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে পরিবার থেকে জানানো হয়।

সাংবাদিক এম এ শেলু কোরেশী এর আগে দীর্ঘদিন দৈনিক ভোরের কাগজ সহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন। তার ক্ষুরধার লেখনিতে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে কখনো আপোষ করেননি।

মফস্বলের পেশাদার সাংবাদিক এম এ শেলু কোরেশী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-০৭ রাঙ্গুনিয়া আসন নির্বাচিত সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

দীর্ঘদিন ধরে সাহসিকতার সাথে সাংবাদিকতা করা এম এ শেলু কোরেশী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন এম এ শেলু কোরেশী। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষের আপোষহীন কণ্ঠ এই কলম সৈনিক সমাজে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আমৃত্যু অবদান রেখে গেছেন। এছাড়া রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ তাদের সহকর্মী শেলু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশ রূপান্তর পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি এম এ শেলু কোরেশী’র মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

আপডেট সময় : ০৫:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩