ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে আইসিটি প্রতিমন্ত্রী সাক্ষাৎ

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৩:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে আইসিটি প্রতিমন্ত্রী সাক্ষাৎ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ ২৫ অক্টোবর ২০২৩খ্রি. যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের প্রতিষ্ঠাতা টনি ব্লেয়ার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত।

গতকাল বেলজিয়ামের ব্র্যাসেলসে অনুষ্ঠিত টেক অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ২০২৩ এর “Harnessing the Technology Revolution: A New Vision for the State” শীর্ষক সেশনের পর এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় টনি ব্লেয়ার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকার কিভাবে জনগণের জীবনমান উন্নত এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে পারে সে বিষয়ে অনুপ্রেরণাদায়ী মতামত ব্যক্ত করেন। তিনি ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ, উদ্ভাবনকে সমর্থন এবং প্রযুক্তিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ ও পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে আরও ভাল আবাস ভূমি হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতি ব্যক্ত করায় প্রতিমন্ত্রী টনি ব্লেয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন আমাদের লক্ষ্য জিরো ডিজিটাল ডিভাইড নিশ্চিত করতে একসাথে কাজ করা। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা তুলে ধরেন তিনি।

এছাড়াও প্রতিমন্ত্রী টনি ব্লেয়ার ইনস্টিটিউট আয়োজিত নৈশ্যভোজনে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে আইসিটি প্রতিমন্ত্রী সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩