ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

শাজাহানপুরে পৈত্রিক সম্পত্তিতে প্রতিপক্ষের জোড়পূর্বক বাড়ি নির্মাণকাজ: আদালতে অভিযোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে

শাজাহানপুরে পৈত্রিক সম্পত্তিতে প্রতিপক্ষের জোড়পূর্বক বাড়ি নির্মাণকাজ: আদালতে অভিযোগ

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে প্রতিপক্ষগণ জোড়পূর্বক দ্বিতল ভবন নির্মাণকাজ শুরু করার ঘটনায় জেলা ম‍্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী মোঃ মোরছালিম। তিনি উপজেলার খরনা কমলাচাপড় গ্রামের মৃত: সোবাহান প্রামানিকের ছেলে।

এঘটনায় (১৯ অক্টোবর) বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট আদালত বগুড়া বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিবাদীগণরা হলেন; ওই একই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ দুদু মিয়া এবং দুদু মিয়ার ছেলে মোঃ রোমান।

সরেজমিনে (২০ অক্টোবর) শুক্রবার অভিযোগকারী মোরছালিম জানান; সাবেক ৪৪৬৬ হাল ৬৭৯৪ দাগে ২৪ এর কাতে ১২ শতক জমি পৈত্রিকসূত্রে আমরা তিন ভাই ভোগদখল করে আসছি। যাহা বতর্মানে আমার ভাইদের মধ্যে মৌখিক আপোষ মূলে আমি বিগত ৩০ বছর যাবত ভোগদখল করে আসছি। এমতাবস্থায় গত ৬ অক্টোবর ২০২৩ আমার দখলকৃত সম্পত্তি জোড়পূর্বক দখল নেওয়ার চেষ্টায় প্রতিপক্ষগণেরা বহিরাগত লোকজন এনে বহুতল ভবন নির্মাণকাজ শুরু করে। এতে আমি বাধা দিলে আমাকে বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। অবশেষে আমি নিরুপায় হয়ে সুষ্ঠ বিচারের আশায় আইনী ব‍্যাবস্থা গ্রহণের লক্ষ্যে গত (১৯ অক্টোবর) বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করি। এঘটনায় সঠিক তদন্তপূর্বক উক্ত সম্পত্তির বিবাদ মিমাংসায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আনিত অভিযোগের বিবাদী মোঃ রোমান হাসান জানান; এই সম্পত্তি হতে আমার মা রহিমা খাতুন ৫ শতক জায়গা ক্রয় করেন। যার দলিল সহ সকল প্রমাণাদি আমাদের কাছে আছে। বতর্মানে এখানে আমরা বাড়ির নির্মাণকাজ শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরে পৈত্রিক সম্পত্তিতে প্রতিপক্ষের জোড়পূর্বক বাড়ি নির্মাণকাজ: আদালতে অভিযোগ

আপডেট সময় : ০৯:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩