ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারে ৩০ পিস কার্তুজসহ একজন এফডিএমএন সদস্য গ্রেফতার।

করিম উল্লাহ উখিয়া উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ৩৫২ বার পড়া হয়েছে

কক্সবাজারে ৩০ পিস কার্তুজসহ একজন এফডিএমএন সদস্য গ্রেফতার।

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

গত ২০/০১/২০২৩ খ্রিঃ তারিখ একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে একটি বাসে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে মর্মে অবগত হয়ে র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল একই তারিখ ২৩.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন রামু হাসপাতাল পাড়াস্থ মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে একটি পূরবী বাস চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ বাসটি থামিয়ে তল্লাশীকালে একজন ব্যক্তির দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে অবৈধ গোলাবারুদ সর্বমোট ৩০ (ত্রিশ) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির পরিচয় মোঃ জুবায়ের @ শাহীন (২২) (এফডিএমএন), পিতা- মোঃ শফি @ নাছির, মাতা- মৃত লতি বানু, সাং- ব্লক- ডি, ক্যাম্প-২৬, এমআরসি নং-৬৩১১৪, সাং- মোছনী ক্যাম্প, থানা- টেকনাফ, জেলা কক্সবাজার জানা যায়। উদ্ধারকৃত কার্তুজের বিষয়ে জানতে চাইলে সে জানায়, অবৈধ গোলাবারুদ কার্তুজ অপরাধীদের নিকট বিক্রি করার উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল। অদ্য উপরোল্লিখিত দেশীয় কার্তুজসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত কার্তুজসহ বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে ৩০ পিস কার্তুজসহ একজন এফডিএমএন সদস্য গ্রেফতার।

আপডেট সময় : ০৯:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩