ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রংপুরে ৫ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ (১৩ মার্চ) সোমবার দুপুরে রংপুর নগরীর বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

রংপুর নগরীর রাজা রামমোহন মার্কেটের পাশে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পপুলার ফার্মেসি ১৫ হাজার, শিমু ফার্মেসি ৫ হাজার, মেট্রো ফার্মেসি ৫ হাজার, আশা ফার্মেসি ও সার্জিকাল ৫ হাজার ও মুন ফার্মেসিকে ২ হাজার মোট ৫ ফার্মেসি মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। ওষুধ প্রশাসন ও সিটি করপোরেশনের রংপুরের যৌথ অভিযানের সময় পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখতে সর্তক করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের রংপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এসময় রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা সাংবাদিকদের জানান, জীবন বাঁচাতে যে ওষুধ, তা মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় মানুষের যেন মৃত্যুর কারণ না হয়, সে জন্য  নিয়মিত এ অভিযান চলবে। সেই সাথে সতর্ক করে দেয়ার পরও যদি কোন ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাহলে কঠোর শাস্তি প্রদান করা হবে।

উক্ত যৌথ অভিযানে অংশ নেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ।

ওষুধ প্রশাসন রংপুরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম জানান, অনিবন্ধিত, ফুড সাপ্লিমেন্ট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত রাখার ব্যাপারে নিয়মিত অভিযান চলছে। এটি চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩