
রংপুরে ৫ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ (১৩ মার্চ) সোমবার দুপুরে রংপুর নগরীর বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
রংপুর নগরীর রাজা রামমোহন মার্কেটের পাশে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পপুলার ফার্মেসি ১৫ হাজার, শিমু ফার্মেসি ৫ হাজার, মেট্রো ফার্মেসি ৫ হাজার, আশা ফার্মেসি ও সার্জিকাল ৫ হাজার ও মুন ফার্মেসিকে ২ হাজার মোট ৫ ফার্মেসি মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। ওষুধ প্রশাসন ও সিটি করপোরেশনের রংপুরের যৌথ অভিযানের সময় পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না রাখতে সর্তক করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের রংপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এসময় রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা সাংবাদিকদের জানান, জীবন বাঁচাতে যে ওষুধ, তা মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় মানুষের যেন মৃত্যুর কারণ না হয়, সে জন্য নিয়মিত এ অভিযান চলবে। সেই সাথে সতর্ক করে দেয়ার পরও যদি কোন ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাহলে কঠোর শাস্তি প্রদান করা হবে।
উক্ত যৌথ অভিযানে অংশ নেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ।
ওষুধ প্রশাসন রংপুরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম জানান, অনিবন্ধিত, ফুড সাপ্লিমেন্ট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত রাখার ব্যাপারে নিয়মিত অভিযান চলছে। এটি চলমান থাকবে।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২