সংবাদ শিরোনাম :
বিভিন্ন আয়োজনে রংপুর কমিউনিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার রংপুর:
- আপডেট সময় : ০৮:২৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
রংপুর:
আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে রংপুর কমিউনিটি নার্সিং কলেজের আয়োজনে আজ (১২ মে) মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রংপুর কমিউনিটি নার্সিং কলেজের মেডিকেল পূর্বগেট ক্যাম্পাস থেকে র্যালি বের হয়ে রংপুর মেডিকেল কলেজে গিয়ে যৌথ র্যালিতে একত্র হয়।
এরপর রংপুর কমিউনিটি নার্সিং কলেজের নিজস্ব ক্যাম্পাস আনান সিটিতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি নার্সিং কলেজের অধ্যক্ষ ড. রেহেনা আক্তার, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।



























