ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন। শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ ৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা ফেনীতে কালবৈশাখীর তান্ডবে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জে বিষপানে প্রাণ গেল নবদম্পতি অসময়ে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ফলে কৃষকের লাগানো মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ধান-গমসহ নানা ফসলের খেত ক্ষতি হওয়ার শঙ্কা বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

সারিয়াকান্দি বাঙালী নদীতে অবৈধ বালু উত্তোলনের মহা-উৎসব

মোঃ ফরহাদ হোসেন সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

সারিয়াকান্দি বাঙালী নদীতে অবৈধ বালু উত্তোলনের মহা-উৎসব

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙালী নদীতে পুরো দমে চলছে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহা-উৎসব। দীর্ঘ দিন ধরে পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের মৃত তোতা প্রামাণিকের ছেলে মানিকের ছেলে বালু দস্যু ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিলন প্রামানিক আইনের কোনো তোয়াক্কা না করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে নদীর দুই পাড়ের ফসলি জমি ভাঙ্গনসহ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে ঘরবাড়ী-রাস্তাঘাটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রশাসনকে ডিঙিয়ে রমরমা বালু উৎসবে মেতে উঠেছেন তিনি। এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকে জানান, বালু দস্যু প্রভাবশালী হওয়ায় দীর্ঘ সময়ে প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলেও স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নিতে পারছে না। তারা আরও জানান বাঙালী ব্রীজের দক্ষিণ ও উত্তর পাশে আরও কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে এভাবে। উপজেলায় এসিল্যান্ড ও ইউএনও শুন্য থাকায় এ সুযোগ গ্রহণ করছে বালু ব্যবসায়ীরা। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী (বগুড়া পওর বিভাগ) মোঃ নাজমুল হক জানান, সারিয়াকান্দিতে বাঙালি নদীর খনন কাজ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে, তাদের কাজ শেষ হলে পানি উন্নয়ন বোর্ডে কাছে হস্তান্তর করবে। তবে, তাদের নীতিমালায় বলা আছে, ছোট ড্রেজার মেশিন কোনো ভাবেই স্থাপনের সুযোগ নেই। বড় ড্রেজিং মেশিন ছাড়া বালু উত্তোলন হলে সেটাই অবৈধ। অবৈধ মেশিন স্থাপন করলে অবশ্যই স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযান পরিচালনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণে সকল অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারিয়াকান্দি বাঙালী নদীতে অবৈধ বালু উত্তোলনের মহা-উৎসব

আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩