ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন। শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ ৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা ফেনীতে কালবৈশাখীর তান্ডবে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জে বিষপানে প্রাণ গেল নবদম্পতি অসময়ে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ফলে কৃষকের লাগানো মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ধান-গমসহ নানা ফসলের খেত ক্ষতি হওয়ার শঙ্কা বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

নবীনগরে ভ্রাম্যামাণ আদালতের ব্যবসায়ীদের জরিমানা

আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে

নবীনগরে ভ্রাম্যামাণ আদালতের ব্যবসায়ীদের জরিমানা

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সাত জন অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারে ওই অসাধু ব্যবসায়ীদদের পৃথক পৃথক মামলায় ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে মোট সাতটি মামলা ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। নবীনগর থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আউয়াল রবি, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস সহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রকাশ সহ সরকারের সকল নির্দেশনা মেনে চলার জন্য মটিভিশন করা হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, নিয়মিত আইনশৃঙ্খলার রক্ষার অংশ হিসেবে বাঙ্গরা বাজারে আমরা অভিযান পরিচালনা করি। এখানে কিছু দোকানদার পন্যের অতিরিক্ত মূল্য নেওয়াসহ মূল্যতালিকা প্রকাশ না করায় তাদেরকে সর্তক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সাত জন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তিনি বাজার নিয়ন্ত্রণে এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান। এছাড়াও জিনদপুর বাসস্টেন্ড সংলগ্ন অবৈধভাবে সরকারী খাল ভরাটের অভিযোগে তিনি সন্ধ্যায় ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে খালটি পূর্ণউদ্ধার করেছেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে ভ্রাম্যামাণ আদালতের ব্যবসায়ীদের জরিমানা

আপডেট সময় : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩