ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১ গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে সদ্যপুস্করনীতে ইয়াবা ও চোলাইমদ সহ একজন গ্রেফতার চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি। মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১ রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

আজ সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রথম বারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রীসভার শপথের পর আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার প্রথম সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগ থেকেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে।

সূত্র জানায়, মন্ত্রীপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি প্রস্তুত করা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর জন্য।

আর ২০০ নম্বর কক্ষটি সভা কক্ষ হিসেবে ব্যবহৃত হবে, মন্ত্রীপরিষদ বিভাগ থেকে নতুন প্রধানমন্ত্রীর ব্যবহৃত প্রসাধন সামগ্রীর বর্ণনা অনুযায়ী প্রসাধনীরও ব্যবস্থা করা হয়েছে।

প্রথম কার্যদিবসে মন্ত্রীপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান।

সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন, সেখানে মন্ত্রীপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন, সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকেল ৩টায় মন্ত্রীসভার বিশেষ বৈঠক করবেন, বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি, এজন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেটের পরই তুমুল ব্যস্ততা মন্ত্রীপরিষদ বিভাগে, নতুন ভবনের ৬টি লিফটের সবকটিই ছিল ব্যস্ত, কর্মকর্তারা ১ ফ্লোর থেকে আরেক ফ্লোরে উঠছেন-নামছেন, সবার হাতেই ফাইল।

রেওয়াজ ভেঙ্গে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়েছে মন্ত্রীসভার শপথ, আর সেই শপথ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেছেন মন্ত্রীপরিষদ বিভাগের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬