ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

ফেনীর তিনটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী

মোঃ দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ দেলোয়ার হোসেন
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপির ৩ জন প্রার্থী বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে ফেনী জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু ১ লক্ষ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট।

ফেনী-১ আসনে মোট ভোট কেন্দ্র ১২১টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ১৬২ জন, পুরুষ ভোটার ১ লক্ষ ৯৫ হাজার ৮৯১ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৮৫ হাজার ২৬৯ জন।

ফেনী-১ আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার মৃত্যুর পর এ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক মুন্সী রফিকুল আলম মজনুকে।

ফেনী-২ (সদর আসন) থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ১ লক্ষ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জামায়াত জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ৮০ হাজার ০৫৮ ভোট পায়।

ফেনী-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৬টি এবং মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৩৭ হাজার ০৭৮ জন, পুরুষ ভোটার ২ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন এবং নারী ভোটার ২ লক্ষ ১১ হাজার ১৯৪ জন।

এর আগে ফেনী-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জয়নাল আবদিন ভিপি, তিনি প্রথমবার জাসদ থেকে একবার ও বিএনপি থেকে ২ বার এমপি নির্বাচিত হন।

ফেনী-৩ (দাগনভূইয়া-সোনাগাজী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ১ লক্ষ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ১ লক্ষ ০৮ হাজার ১৬০ ভোট পায়।

ফেনী-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৬১টি এবং মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ০৮হাজার ১৯৪ জন, পুরুষ ভোটার ২ লক্ষ ৬৩ হাজার ২২৭ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৪৪ হাজার ৯৬৫ জন।

ফেনী-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়ার মিন্টু, এর আগে এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মাহবুবুল আলম তারা মিয়া ২ বার ও মুহাম্মদ মোশাররফ হোসেন ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীর তিনটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী

আপডেট সময় : ০৯:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬