নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী মাকসুদ হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ
- আপডেট সময় : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাকসুদ হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, একটি ভোটকেন্দ্রের ৪০ গজের মধ্যে তার নির্বাচনী পোস্টার লাগানো হয়েছে, যা প্রচলিত নির্বাচনী আইন ও আচরণবিধির পরিপন্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কেন্দ্রের সীমানার ভেতরে প্রার্থীর পোস্টার ও প্রচারসামগ্রী টানানো হয়। বিষয়টি নজরে এলে এলাকাবাসীর মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে কোনো ধরনের প্রচারণা চালানো বা পোস্টার লাগানো নিষিদ্ধ।
এ বিষয়ে কয়েকজন ভোটার বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সকল প্রার্থীর আচরণবিধি মেনে চলা উচিত। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে প্রার্থী মাকসুদ হোসেন বা তার প্রতিনিধিদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে তা খতিয়ে দেখে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রার্থীর বিরুদ্ধে সতর্কবার্তা, জরিমানা বা অন্যান্য আইনগত পদক্ষেপ নেওয়ার বিধান।




























