ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলাপুর টিটি পাড়া আন্ডারপাসে ছিনতাইকারীদের দৌরাত্ম্য চাপাতির ভয় দেখিয়ে পথচারীর কাছ থেকে লক্ষ টাকা ছিনতাই সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ চাটখিলে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, কয়েক বছর ধরে দুর্ভোগে একটি পরিবার খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিলেট নগরী থেকে ইয়াবা সহ আটক-১ রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত দগ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট ভোগান্তিতে কৃষকরা ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬

বিএনপির ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়।

এর আগে, দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করছেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা।

৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সে সময় তিনিই প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে “করবো কাজ” “গড়বো দেশ” বিএনপি রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার দেয় দলটি, এতে পাঁচটি অধ্যায়ের প্রথমে অধ্যায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়তে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়তে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থতে স্থান পেয়েছে অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির কথা তুলে ধরে বিএনপি।

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, প্রয়াত দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে নির্বাচনি ইশতেহার তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান

আপডেট সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬