ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার অনুষ্ঠিত ফেনীতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সহকারী লোকমাস্টার আহত

কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ পলাশ সালমান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে দুই হালি ডিমের দাম কতো হতে পারে, ভাবছেন বর্তমানে বাজার মূল্যের দিকে তাকালে এই ডিমের দাম আর কতইবা হবে, সর্বোচ্চ ৮০ কিংবা ১০০ টাকা।

যেখানে কেউ ২০০ টাকায় দুই হালি ডিম কিনলেই মনে হয় বড্ড লোকসান হয়েছে, সেখানে দুই হালি ডিম ২০০০ টাকায় বিক্রি হয়েছে।

এই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামের একটি মসজিদে।

স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শবে বরাত উপলক্ষে নামাপাড়া কেন্দ্রীয় মসজিদে হাঁস ও মুরগির দুই হালি ডিম দান করেন স্থানীয় দুই বাসিন্দা, এশার নামাজের পরে মসজিদ কমিটি সেই ডিম নিলামে তোলে।

স্থানীয় বাসিন্দা মানিক মিয়া শুরুতেই এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন, এ সময় আগ্রহী মুসল্লিদের মধ্যে ডিম কিনতে তুমুল প্রতিযোগিতা শুরু হয়, দ্বিতীয় দফার নিলামে ১০০০ টাকায় বাকি এক হালি ডিম কিনে নেন স্থানীয় বাদল মিয়া।

প্রথম ক্রেতা মানিক মিয়া তার কেনা এক হালি ডিম পুনরায় মসজিদে দান করে দেন, মুসল্লিদের মধ্যে তখন আবারও প্রতিযোগিতা শুরু হয়, শেষে স্থানীয় এক বাসিন্দা ৭০০ টাকায় সেই ডিম কিনেন।

সর্বোচ্চ দামে কেনা ডিমের ক্রেতা বাদল মিয়া দৈনিক যখন সময়কে বলেন, মসজিদ থেকে কেনা জিনিস খেলে অসুখ ভালো হতে পারে, এই বিশ্বাস থেকেই ডিমগুলো কিনেছি।

নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশনা রয়েছে, মসজিদের জিনিসপত্র কিনে নেওয়ায় আল্লাহ বরকত পাওয়া যায়।

নিলামে বিক্রিলব্ধ অর্থ মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করা হবে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

আপডেট সময় : ১০:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬