ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত সোনাগাজীতে ঈদের আনন্দে ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীর ঘরে পৌঁছালো কোরবানির মাংস ঠাকূরগাঁও জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার-৪ ফরিদপুরে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় ২ পক্ষের সংঘর্ষ আহত ৩৫

মেয়র দাবি করে নগর ভবন তালা দিয়ে জনভোগান্তির কথা মানুষ ভুলে যায়নি

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৮:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান বিএনপি প্রার্থী ইন্জিনিয়ার ইশরাক হোসনকে ইঙ্গিত করে, শেখ হাসিনার নির্বাচন অবৈধ বলে নিজেকে বৈধ মেয়র দাবি করে ৪০ দিন নগর ভবনে তালা দিয়ে জনভোগান্তি সৃষ্টির কথা মানুষ ভুলে যায়নি, যাবে না।

৪ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে জেনজির মুখোমুখে ড. আব্দুল মান্নান অনুষ্ঠানে এ কথা বলেন।

পুরান ঢাকায় তালা বিক্রি বেড়ে গেছে উল্লেখ করে ড. আব্দুল মান্নান বলেন, একটি দলের নেতারা মানুষের দোকান, বাড়ি-ঘর দখল দেওয়া শুরু করে দিয়েছে, তারা সংসদে গেলে মানুষের জান ও মালের নিরাপত্তা থাকবে না, যারা ক্ষমতায় যাওয়ার আগেই নারীদের ওপর হামলা চালায়, হিজাব খুলে নেয় তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকতে পারে না, পারবে না, তারা ক্ষমতায় বসলে মানুষের মৌলিক স্বাধীনতা ও অধিকার কেড়ে নেবে।

তিনি আরও বলেন, ঢাকা-৬ সংসদীয় এলাকাকে যারা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে জনগণকে প্রজা বানিয়ে রাখছে তাদের বয়কট করতে হবে, জনগণের মালিকানা প্রতিষ্ঠায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে গণভোটে “হ্যাঁ” ভোট এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ গ্রহন করতে ঢাকা-৬ আসনের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

ড. আব্দুল মান্নান বলেন, আমরা মনে করেছি তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে থেকে কয়েকটা সার্টিফিকেট অর্জন করেছেন, কিন্তু দেখা গেল আপনি নির্বাচন কমিশনে হলফনামায় আপনি ইন্টারমিডিয়েটের সার্টিফিকের শো করেছেন, ১৭ বছর লন্ডনে কী করলেন, বাংলাদেশে হাওয়া ভবন করে যা করেছেন লন্ডনেও তাই করেছেন।

আপনি বলেছেন, “আই হেভ এ প্ল্যান” সেই প্ল্যান কী হ্যাক করার প্ল্যান, ভোট কারচুপির প্ল্যান, মনে রাখবেন, তরুণ প্রজন্ম জীবন দেবে কিন্তু কাউকে ভোট কারচুপি করতে দেবে না, তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনে জীবন দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করার কারণেই আপনি দেশে আসার সুযোগ পেয়েছেন, নতুবা আপনাকে সারাজীবন লন্ডনেই থাকতে হতো, যাদের রক্তের বিনিময়ে দেশে আসতে পারছেন তাদের রক্তের সঙ্গে বেঈমানি করলে তাদের উত্তরসূরি তরুণ প্রজন্ম জেন-জি আপনাকেও ছাড় দেবে না।

“হ্যাঁ” এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে অংশীদার হতে না পারলে আবারও লন্ডন চলে যেতে হতে পারে, তিনি সকলকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আরও উপস্থিত ছিলেন জকসু এজিএস মাসুদ রানা এবং ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া ঢাকা-৬ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা আমীর-সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান শেষে ড. আব্দুল মান্নান তরুণদের সাথে নিয়ে তারুণ্যের মিছিলে অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেয়র দাবি করে নগর ভবন তালা দিয়ে জনভোগান্তির কথা মানুষ ভুলে যায়নি

আপডেট সময় : ০৮:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬